প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদায়ী ২০১৫ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ প্রবেশ করেছে ১০ লাখের বেশি শরণার্থী ও অভিবাসন-প্রত্যাশী। তাদের প্রায় অর্ধেকই যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার নাগরিক। জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এ কথা জানিয়েছে। সংস্থাটি গতকাল বুধবার বলেছে, বিপজ্জনক সাগরপথে ইউরোপে যাওয়া মানুষের এই সংখ্যা ২০১৪ সালের পাঁচ গুণ। ২২ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসন সংস্থাও (আইওএম) বলেছে, এ বছর ইউরোপে প্রবেশ করা শরণার্থী ও অভিবাসন-প্রত্যাশীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। জাতিসংঘের হিসেবে, বিদায়ী বছর ইউরোপে এভাবে ঢোকা মানুষের সংখ্যা ১০ লাখ ৫৭৩। ঝুঁকিপূর্ণ সাগরযাত্রায় ডুবে মৃত্যু হয়েছে বা নিখোঁজ হয়েছে ৩ হাজার ৭৩৫ জন। অভিবাসন-প্রত্যাশী আর শরণার্থীদের ঢল মোকাবিলা করা নিয়ে তিক্ত বিভক্তিতেও জড়িয়ে পড়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। এএফপি