১০০ দিন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজ নিখোঁজ হওয়ার পর ১০০ দিন পূর্ণ হয়েছে৷ এমএইচ৩৭০ ফ্লাইট নিখোঁজের ১০০ দিনে উড়োজাহাজের চীনা যাত্রীদের স্বজনেরা প্রিয়জনদের ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করেন। একই সঙ্গে উড়োজাহাজটি কীভাবে নিখোঁজ হলো, সেটিও তাঁরা জানতে চান৷ গত রোববার তাঁরা প্রিয়জনদের জন্য প্রার্থনা করতে বেইজিংয়ে জড়ো হন। মালয়েশিয়া কর্তৃপক্ষ এই সময়কে ‘দীর্ঘ ও বেদনাদায়ক ১০০ দিন’ বলে অভিহিত করেছে। গত ৮ মার্চ উড্ডয়নের কিছুক্ষণ পর এটি নিখোঁজ হয়৷ এএফপি৷