১০০ বছর পর রাজা পাচ্ছে নেদারল্যান্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেদারল্যান্ডসের রানি বেট্রিক্স সিংহাসন ছাড়ার ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে সিংহাসন ছাড়বেন। তাঁর উত্তরাধিকারী হবেন ছেলে প্রিন্স উইলিয়াম আলেক্সান্ডার।গত সোমবার টেলিভিশনে এক ঘোষণায় রানি বেট্রিক্স বলেন, তিনি অনেক দিন ধরেই এই মুহূর্তটির কথা চিন্তা করছিলেন।বেট্রিক্স ১৯৮০ সাল থেকে নেদারল্যান্ডসের সিংহাসনে আছেন। তাঁর মা রানি জুলিয়ানা ৭০ বছর বয়সে ১৯৮০ সালে সিংহাসন ছাড়েন। আর তাঁর দাদি ১৯৪৮ সালে ৬৮ বছর বয়সে সিংহাসন ছাড়েন।৪৫ বছর বয়সী তিন কন্যার বাবা আলেক্সান্ডারের নেদারল্যান্ডসের সিংহাসনে আরোহণ ঐতিহাসিক ও বিশেষ গুরুত্ব বহন করে। কারণ, প্রায় ১০০ বছর পর দেশটি একজন রাজা পাবে। এর আগে রাজা ছিলেন তৃতীয় উইলিয়াম। যিনি সিংহাসনে ছিলেন ১৮৯০ পর্যন্ত। বিবিসি।