১০৮ বছরের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরণার্থীশিবিরে সিরিয়ার আট শিশুর ওপর যৌন নিপীড়ন চালানোর দায়ে তুরস্কের এক ব্যক্তিকে ১০৮ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। গতকাল শনিবার গণমাধ্যমের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। এরদা ই নামের সাজাপ্রাপ্ত ওই ব্যক্তি সিরিয়ার সীমান্তের কাছে তুরস্কের দক্ষিণাঞ্চলের গাজিয়ানটেপ প্রদেশের নিজিপে শরণার্থীশিবিরে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। বার্তা সংস্থা দোগানের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি দেড় থেকে ৫ লিরা (তুরস্কের মুদ্রা) দিয়ে শরণার্থী শিবিরের শৌচাগারে আট সিরীয় শিশুকে যৌন নিপীড়ন চালানোর দায়ে দোষী সাব্যস্ত হন।
এএফপি