প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের করাচিতে গতকাল বৃহস্পতিবার পুলিশের বাসে গাড়িবোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৬ জন। করাচির জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মুহাম্মদ ইকবাল জানান, সকালে করাচির জাতীয় মহাসড়কের অদূরে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের বাইরে পুলিশ সদস্যরা বাসে উঠেছিলেন। এ সময় পুলিশের ওই বাসে একটি গাড়ি গিয়ে আঘাত করলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে গাড়িতে আগুন ধরে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে। পুলিশের বাসে আঘাত করা গাড়িটি বিস্ফোরক ভর্তি ছিল বলে ধারণা করা হচ্ছে। পুলিশ কর্মকর্তা রাও আনোয়ার জানান, হামলার ধরন দেখে মনে হচ্ছে, এটা আত্মঘাতী হামলা ছিল। তবে কারা এই হামলা চালিয়েছে, তা এখনই বলা সম্ভব নয়? কোনো পক্ষ এখনো হামলার দায় স্বীকার করেনি। এএফপি।