১১ মিনিটে লন্ডন থেকে নিউইয়র্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি উড়োজাহাজ যুক্তরাজ্যের লন্ডন থেকে আটলান্টিকের ওপর দিয়ে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পেরিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পৌঁছাতে পারবে মাত্র ১১ মিনিটে। স্ক্রিমার নামের ওই আকাশযানের ধারণাটি দিয়েছেন কানাডার প্রকৌশলী ও নকশাকার চার্লস বম্বার্ডিয়ার। তিনি দাবি করেন, উড়োজাহাজটি ১০ জন আরোহী নিয়ে এক ঘণ্টার কম সময়ে ২০ হাজার কিলোমিটার পাড়ি দিতে পারবে। ডানার সঙ্গে যুক্ত রকেট বাড়তি গতি দিয়ে উড়োজাহাজটিকে ৪০ হাজার ফুট উঁচুতে তুলে দেবে। তারপর সুপারসনিক ইঞ্জিন চালু করে আকাশযানটি শব্দের চেয়ে ২৪ গুণ বেশি গতিতে চলতে শুরু করবে।
টেলিগ্রাফ