৯/১১ হামলা আরব মুসলমানদের কাজ নয়: মাহাথির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলা চালানোর ক্ষমতা আরব মুসলমানদের নেই। ৯/১১ হামলার ১০ বছর পূর্তি উদ্যাপনের আগে গত শুক্রবার মাহাথির মোহাম্মদ তাঁর ব্লগে এ কথা লিখেছেন।৯/১১ হামলার সময় মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ৮৬ বছর বয়সী মাহাথির তাঁর ব্লগে লিখেছেন, ৯/১১ হামলার জন্য মার্কিন সরকারই দায়ী। তিনি বলেন, ‘আমার ধারণা, আরব মুসলমানরা এতটাই ক্ষুব্ধ যে তারা জীবন উ ৎ সর্গ করতে ও আত্মঘাতী হামলাকারী হতে প্রস্তুত। কিন্তু, তারা বা তাদের নেতৃত্ব দানকারীরা এ ধরনের হামলার ষড়যন্ত্র ও কৌশল নির্ধারণের মাধ্যমে শত্রুর বড় ধরনের ক্ষতি করতে সক্ষম, তা আমি মনে করি না।’ এএফপি।