১১.১২.১৩-এ বিয়ের হিড়িক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণীয় করে রাখতে বিশেষ দিবসকে বেছে নেওয়ার চলন বহুদিন থেকেই। তবে ১০.১০.১০ বা ১১.১১.১১—এ রকম বিশেষ দিনগুলোতে বিয়ে করতে ফ্যাশন সচেতন যুগলদের যেমন হিড়িক দেখা গেছে, অন্য কোনো দিবসে তেমনটা দেখা মেলা ভার। দিনক্ষণ সচেতন জুটিদের জন্য এবার আরেকটি মোক্ষম সুযোগ হয়ে আসছে ১১.১২.১৩ জাদুকরী দিনটি।
কাল বুধবার বিশেষ এই দিনকে সামনে রেখে ভারতের মুম্বাইয়ের সিটি হলগুলো এরই মধ্যে সংরক্ষিত হয়ে গেছে। লক্ষৌতে হতে যাচ্ছে প্রায় তিন হাজার বিয়ের অনুষ্ঠান। মুম্বাইয়ের আয়োজন করা হয়েছে মমতা ইব্রামপারকার ও শ্রেয়াজ ওয়াদেকার বিয়ের অনুষ্ঠানের। মমতার বলেন, ‘১২.১২.১২ তারিখে বিয়ে করেছে এমন জুটিদের খবর পড়ে আমরা ১১.১২.১৩ দিনটিকে আমাদের বিয়ের ক্ষণ হিসেবে ঠিক করেছি।’ টাইমস অব ইন্ডিয়া।