১১টায় বোঝা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট গ্রহণ শেষ৷ এবার ভোট গণনার পালা৷ কাল শুক্রবার সকাল আটটায় ভারতজুড়ে ৯৮৯টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হবে৷ চূড়ান্ত ফলাফল জানা যাবে বেলা তিনটা থেকে চারটার মধ্যে৷ তবে বেলা ১১টার মধ্যেই ফলাফল কোন দিকে যাচ্ছে, তা বোঝা যাবে৷ ভোট গণনা সকাল আটটায় শুরু হলেও প্রস্তুতিমূলক প্রক্রিয়া শুরু হয়ে যাবে ভোর পাঁচটায়৷ সকাল আটটায় শুরুতেই পোস্টাল ভোটগুলো গণনা করা হবে৷ আধ ঘণ্টা পর শুরু হবে ইিভএম ব্যালট গণনা৷ ভোট গণনা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপিস্থত থাকতে পারবেন৷ তবে তাঁদের দেহরক্ষীরা থাকতে পারবেন না৷ টাইমস অব ইন্ডিয়া৷