১১৪ বছরের রেকর্ড ভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হস্তচালিত নৌকা চালিয়ে ৪৩ দিনে উত্তর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে ১১৪ বছরের রেকর্ড ভেঙেছেন চার নাবিক। দি আর্তেমিস নর্থ আটলান্টিক রোয়িং চ্যালেঞ্জ সংগঠনের ওই চার সদস্য গত ১৭ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে যাত্রা শুরু করেন। গত শনিবার বেলা তিনটার একটু আগে তাঁরা সিসিলি দ্বীপপুঞ্জের সেন্ট মেরি বন্দরে পৌঁছান। সিসিলিবাসী তাঁদের উষ্ণ অভিনন্দন জানিয়ে বরণ করে নেন। খবর দ্য টেলিগ্রাফ ও বিবিসির। এর আগে ১৮৯৬ সালে নরওয়ের জেলে জর্জ হার্বো ও ফ্রাংক স্যামুয়েলসন ওক কাঠ দিয়ে তৈরি হস্তচালিত নৌকায় করে ৫৫ দিন ১৩ ঘণ্টায় উত্তর আটলান্টিক পাড়ি দেন। তবে এবারের মাঝিরা তাঁদের পূর্বসূরিদের চেয়ে একটু বেশি সুবিধা পেয়েছেন। তাঁদের নৌকা ছিল কঠিন বস্তু দিয়ে তৈরি, ছিল অত্যাধুনিক নিরাপত্তার ব্যবস্থাও। এ জন্য তাঁরা সময় নিয়েছেন ৪৩ দিন ২১ ঘণ্টা ২৬ মিনিট ৪৮ সেকেন্ড।চার সদস্যের ওই অভিযাত্রা দলের নেতা ছিলেন স্কটল্যান্ডের রাজধানী শহর এডিনবার্গের লেভেন ব্রাউন (৩৭)। অন্য তিন সদস্য হলেন স্কটল্যান্ডের ল্যানার্কশায়ারের ডন লেনক্স (৪১), আয়ারল্যান্ডের গ্যালওয়ের রে ক্যারল (৩৩) ও ফারো দ্বীপপুঞ্জের লিভার নিস্তেদ (৩৯)। দ্যটেলিগ্রাফ।