১২ জুলাই জন্মদিনে জাতিসংঘে বক্তৃতা দেবে মালালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১২ জুলাই ১৬তম জন্মদিনে প্রথমবারের মতো জাতিসংঘে বক্তৃতা দেবে পাকিস্তানের নারীশিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফজাই। বৈশ্বিক শিক্ষাবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত হিসেবে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন গতকাল শুক্রবার এ কথা ঘোষণা করেন।১২ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠেয় তার বক্তৃতা অনুষ্ঠানে প্রায় চার হাজার তরুণ অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে।গত বছর ৯ অক্টোবর মালালাকে বহনকারী স্কুলবাস পাকিস্তানের সোয়াত উপত্যকা দিয়ে যাওয়ার সময় এক তালেবান জঙ্গি খুব কাছ থেকে তাকে গুলি করে। এরপর চিকিৎসার জন্য তাকে ব্রিটেনে নিয়ে যাওয়া হয়। দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত মাসে সে মধ্য ইংল্যান্ডের বার্মিংহামের স্কুলে ভর্তি হয়।এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নও পেয়েছে।এদিকে বিশ্বের শীর্ষস্থানীয় টাইম ম্যাগাজিনের ২৯ এপ্রিল প্রকাশিতব্য পত্রিকাটির অনলাইন সংস্করণে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় মালালা ইউসুফজাইয়ের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৬ বছর বয়সী মালালাকে আশা-আকাঙ্ক্ষার প্রতীক উপমা দিয়ে সেরা আইকনের মর্যাদা দিয়েছে টাইম কর্তৃপক্ষ। ১০০ জনের এ তালিকায় ৩৫ জনই নারী। ডন।