১২ বছর কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির মামলায় ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট জামিল মাহুয়াদকে গত বৃহস্পতিবার ১২ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত৷ ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকা মাহুয়াদ বর্তমানে যুক্তরাষ্ট্রে বাস করছেন৷ ইন্টারপোল তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে৷ ১৯৯৯ সালে ইকুয়েডর চরম অর্থনৈতিক সংকটে পড়ে৷ তখন মাহুয়াদ দেশটির ৫০ শতাংশ ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত রাখার নির্দেশ দেন৷ এতে অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ হয় যে মার্কিন ডলারকে দেশের মুদ্রা হিসেবে ব্যবহার করতে হয়৷ এতে ৮০০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়৷ এএফপি৷