১২০ বছর বাঁচবেন হিলারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বেঁচে থাকবেন ১২০ বছর। আরও তিনজন স্বামীর সংসার করার অবকাশ রয়েছে তাঁর।কথাগুলো বলেছেন হিলারির স্বামী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। গত মঙ্গলবার ক্লিনটন ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্য সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।স্ত্রীর সাম্প্রতিক স্বাস্থ্যসমস্যা প্রসঙ্গে ক্লিনটন বলেন, হিলারির স্বাস্থ্য সব সময়ই ভালো। কোনো রক্তচাপ নেই। সম্প্রতি হাসপাতালে যাওয়ার আগে মাত্র একবারই চেলসির জন্মের সময় তাঁকে হাসপাতালে যেতে হয়েছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি হিলারিকে বলেছি, তুমি ১২০ বছর বেঁচে থাকবে। আমার পরেও আরও তিন স্বামীর সংসার করার সময় পাবে।’তবে পরবর্তী নির্বাচনে হিলারি প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছেন কি না, এমন প্রশ্নের জবাব রহস্যের আড়ালেই রেখে দিলেন ক্লিনটন। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অবসর নেওয়ার পর হিলারির বিশ্রাম নেওয়া উচিত। সিদ্ধান্ত নিতে হবে বাকি জীবনটা তিনি কী করতে চান। আমেরিকাসহ বিশ্বের জন্য ভালো মনে করলেই কেবল তাঁর প্রার্থী হওয়া উচিত বলে মনে করেন ক্লিনটন।মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যমতে, কাজপাগল হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে গত চার বছরে দুই হাজার ঘণ্টার বেশি সময় ভ্রমণে ছিলেন।৪০১ দিনে ভ্রমণ করেছেন নয় লাখ ৫৬ হাজার ৭৩৩ মাইল।