১২৫ কোটি টাকায় বিক্রি হলুদ হীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ১০০ ক্যারেটের এক টুকরো হলুদ হীরা
প্রায় ১০০ ক্যারেটের এক টুকরো হলুদ হীরা

প্রায় ১০০ ক্যারেটের এক টুকরো হলুদ হীরা এক কোটি ৬৩ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ১২৫ কোটি টাকা। গতকাল মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় এক নিলাম অনুষ্ঠানে এই দামে হীরাটি বিক্রি হয়।
আজ বুধবার এএফপির খবরে জানানো হয়, শুরুতে দাম না ওঠায় এই হীরা বিক্রি হচ্ছিল না। পরে নিলামকারী প্রতিষ্ঠার সদবাই সাড়ম্বরে এটি নিলামে বিক্রি করার ঘোষণা দিলে কাঙ্ক্ষিত সাড়া মেলে। তবে নিলাম ডাকেন একজনই। ক্রেতা ওই নারী উল্লিখিত দামে হীরাটি কিনে নেন। নিলামকারী প্রতিষ্ঠান এটাকে ‘ভালো দাম’ উল্লেখ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল এর দাম দেড় থেকে আড়াই লাখ ডলার পর্যন্ত উঠতে পারে।
‘দ্য গ্রাফ ভিভিড ডায়মন্ড’ বলে পরিচিত এই হীরার টুকরোটি বিশ্বের সবচেয়ে বড় হলুদ হীরাগুলোর একটি। এটির রং ড্যাফোডিল ফুলের মতো হলুদ। এএফপি