১২৯ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কঙ্গো প্রজাতন্ত্রে টাঙ্গানিকা হ্রদে যাত্রীবাহী ফেরি ডুবে যাওয়ার ঘটনায় গত রোববার পর্যন্ত ১২৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২৩২ জনকে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে কঙ্গো কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ধারণক্ষমতার অতিরিক্ত মাল বোঝাই করায় এ দুর্ঘটনা ঘটেছে। গত শুক্রবার সকালে কঙ্গোর কালেমি শহরের ৯০ কিলোমিটার দক্ষিণে টেম্বি এলাকার উপকূলে এই ফেরিডুবির ঘটনা ঘটে। এ সময় ফেরিতে ঠিক কত যাত্রী ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি।
বিবিসি