১৩ বছরেই স্নাতকোত্তরে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবার সঙ্গে সুষমা
বাবার সঙ্গে সুষমা

ভারতের উত্তর প্রদেশের লক্ষেৗতে মাত্র ১৩ বছরে একটি মেয়ে স্নাতক শেষ করেছে। উচ্চবিদ্যালয়ের গন্ডি পেরিয়েছে মাত্র সাত বছর বয়সে। এখন মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর পড়তে শুরু করেছেন। এই বিস্ময়বালিকার নাম সুষমা ভার্মা।
আজ সোমবার এবিসি নিউজ এ খবর জানিয়েছে। খবরে বলা হয়ছে, পড়ার খরচ জোগাড় করতে গিয়ে সুষমার গরীব বাবা-মা জমি পর্যন্ত বিক্রি করেছেন।
গত রোববার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতকারে সুষমা বলেছে, ‘আমি যা করতে চেয়েছি বাবা-মা তাই করতে দিয়েছেন। আমি আশা করব অন্য বাবা-মা তাঁদের সন্তানদের নিজেদের পছন্দ চাপিয়ে দেবেন না।’
লক্ষেৗতে এক কক্ষের ঘরে মা-বাবা ও তিন ভাইবোন নিয়ে সুষমার বসবাস। সেই ঘরেই চলে সুষমার খাওয়া, ঘুম এবং পড়ার কাজ। নির্মাণ শ্রমিক বাবার দৈনিক আয়ের ২০০ রুপি দিয়েই চলে তাদের পুরো সংসারের ভরন-পোষণ। অতি কষ্টে তার বাবা তাকে একটি পড়ার টেবিল এবং কম দামে একটি পুরনো কম্পিউটার কিনে দিয়েছেন।
আগামী সপ্তাহে লক্ষেৗর বি আর আম্বেদকর সেন্ট্রাল ইউনিভারসিটিতে তার স্নাতকোত্তরের ক্লাস শুরু হবে। ক্লাস শুরু হলে বাবার সাইকেলে চড়েই ক্লাসে যাবে সুষমা। সুষমার চিকিত্সক হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু বয়স এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ ১৮ পূর্ণ না হলে মেডিকেলে পড়তে পারবেন না।
সুষমার আগে তার বড় ভাইও ১৪ বছর বয়সে কমপিউটার সায়েন্সে স্নাতক করেছেন। ২০০৭ সালের ওই সময়ে সারা ভারতে সবচেয়ে কম বয়সী হিসেবে সুষমার ভাই এই কৃতিত্ব দেখায়।