১৪ সাবেক তালেবান নেতার নাম বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ আন্তর্জাতিক কালো তালিকা থেকে ১৪ জন সাবেক তালেবান নেতার নাম বাদ দিয়েছে। গত শুক্রবার জার্মান জাতিসংঘ মিশনের এক বিবৃতিতে এ কথা জানানো হয়।১৯৯৯ সালে এই ১৪ জনসহ তৎকালীন ক্ষমতাসীন তালেবান নেতাদের বিরুদ্ধে অবরোধ আরোপ করে জাতিসংঘ। তালেবানসহ বিরোধীদের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনায় অগ্রগতির জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব ব্যক্তির মধ্যে রয়েছেন সাবেক তালেবান সরকারের চার কর্মকর্তা। তাঁরা হলেন সাবেক প্রতিমন্ত্রী আরসালান রহমানি দৌলত, সাবেক রাষ্ট্রদূত হাবিবুল্লাহ ফৌজি, সাবেক খনি ও শিল্প প্রতিমন্ত্রী সাঈদুর রহমান হাক্কানী ও ফকির মোহাম্মদ। এ চারজনই শান্তি আলোচনার জন্য গত বছর সেপ্টেম্বরে গঠিত ৭০ সদস্যবিশিষ্ট উচ্চক্ষমতাসম্পন্ন ‘পিস কাউন্সিল’-এর সদস্য। রয়টার্স