১৪৫ প্রজাতির নতুন প্রাণী
এশিয়ার বৃহত্তর মেকং অঞ্চলে গত বছর ১৪৫টি নতুন প্রজাতির প্রাণী ও একটি নতুন প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে বিষদাঁতওয়ালা একধরনের মাছ ও ২৩ ফুট লম্বা একটি মাংসাশী গাছ রয়েছে। গতকাল বুধবার বন্যপ্রাণী গবেষকেরা এ তথ্য জানান।গবেষকেরা জানান, তাঁরা ওই অঞ্চলে নতুন প্রজাতির এক ধরনের ব্যাঙ দেখতে পেয়েছেন, যা ঝিঁঝি পোকার মতো ডাকে। মাথায় পালক নেই—এমন গায়ক পাখির সন্ধানও পেয়েছেন তাঁরা। এমন এক মাছের সন্ধান তাঁরা পেয়েছেন, যা স্রোতের টান থেকে বাঁচতে চোষকের সাহায্যে নিজেকে পাথরের সঙ্গে আটকে রাখে।কম্বোডিয়া, লাওস, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম ও চীনের ইউনান প্রদেশের সমন্বয়ে গড়া ওই অঞ্চলে গত বছর যত নতুন প্রজাতির প্রাণী পাওয়া গেছে, এর মধ্যে সবচেয়ে অদ্ভুত হচ্ছে বিষদাঁতওয়ালা মাছটি। এর চোয়ালের ওপর ও নিচে একটি করে বিষদাঁত আছে। মিয়ানমারের ছোট একটি খালে এ প্রজাতির মাছ পাওয়া গেছে, যেগুলো লম্বায় মাত্র ১ দশমিক ৭ সেন্টিমিটার।গবেষকেরা জানান, লাওসের মধ্যাঞ্চলে তাঁরা ন্যাড়া মাথার বিরল প্রজাতির বুলবুলি দেখেছেন। এটির মাথায় কোনো লোম নেই। পাখিটির মুখমণ্ডলের চারদিকের লোমশূন্য ত্বকের রং হালকা নীল। এএফপি।