১৫ সেনা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভে প্রদেশের হামাম আল-আলিল এলাকায় গতকাল মঙ্গলবার ভোরে একটি তেলের পাইপলাইনের নিরাপত্তায় নিয়োজিত সেনাসদস্যদের ওপর হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১৫ সেনাসদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা এ খবর জানান। উত্তরাঞ্চলীয় তুজ খুরমাতু শহরে গত রোববারও প্রায় একই ধরনের হামলায় পুলিশের ছয় সদস্য নিহত হন। ইরাকের ওই অঞ্চলে সম্প্রতি সহিংসতার মাত্রা সবচেয়ে বেশি। সরকারি হিসাব অনুযায়ী, ইরাকে কেবল গত মাসেই অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছে। এএফপি।