প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিকাসো, মার্ক শাগাল ও মাতিসসহ ২০ শতকের খ্যাতিমান কয়েকজন শিল্পীর আঁকা প্রায় দেড় হাজার ছবি জার্মানির মিউনিখ শহরের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে। ফ্ল্যাটটির মালিক শিল্পসংগ্রাহক ও বিশেষজ্ঞ হিল্ডারব্র্যান্ড গারলিটের অশীতিপর ছেলে কর্নেলিয়াস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী ওই ছবিগুলো লুট করেছিল। রোববার প্রকাশিত স্থানীয় সাপ্তাহিক পত্রিকা ফোকাস জানায়, ২০১১ সালেই ছবিগুলোর খোঁজ পাওয়া যায়। কর ফাঁকি দেওয়ার সন্দেহে পুলিশ কর্নেলিয়াসের ফ্ল্যাটে অভিযান চালালে একটি অন্ধকার ঘরে জ্যামের কৌটা ও অন্যান্য আবর্জনার মধ্যে ছবিগুলো লুকানো পায়। তাঁর বাবা হিল্ডারব্র্যান্ড গারলিট লুট হওয়া ছবিগুলো কিনেছিলেন। এগুলোর বর্তমান বাজারমূল্য ১৩০ কোটি মার্কিন ডলারের কাছাকাছি। এএফপি।