প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় দুটি নৌকাডুবির ঘটনায় গতকাল রোববার আরও এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬৷ গত বুধবার দেশটির পশ্চিম উপকূলে নৌকা দুটি ডুবে যায়৷ পবিত্র রমজান মাস উপলক্ষে অবৈধ অভিবাসী যাত্রীদের নিয়ে নৌকা দুটি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে যাচ্ছিল৷ মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির কর্মকর্তা মোহাম্মদ হাম্বালি ইয়াকুপ বলেন, ‘১৬ জনের মৃত্যু হয়েছে৷ ৮৩ জনকে উদ্ধার করা হয়েছে৷ এখনো আরও ২৫ জন নিখোঁজ৷ আমরা উদ্ধার অভিযান চালিয়ে যাব৷’ এএফপি৷