১৬ বছর ধরে ঝুড়িতে বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটানা ১৬ বছর একটি ঝুড়িতে বাস করছেন তিনি। ঝুড়ির বাসিন্দা মো ২৭ বছরের এক তরুণী। চীনের শানজি প্রদেশের চ্যাংঝি শহরে তাঁর বাড়ি।মো ১১ বছর বয়স থেকে ১ দশমিক ২ মিটার দীর্ঘ ও শূন্য দশমিক ৫ মিটার চওড়া শস্যের একটি ঝুড়িতে বাস করে আসছেন।মোর মা ওয়াং জিওহুয়া জানান, জন্ম নেওয়ার ২০৯ দিনের মাথায় প্রচণ্ড জ্বর হয় মোর। তখন শীতকাল। তুষার জমে বন্ধ হয়ে গিয়েছিল পাহাড়ি পথ। এ কারণে মোকে হাসপাতালে নিতে পারেননি তাঁরা। যখন তাঁকে হাসপাতালে নিয়ে যেতে সক্ষম হলেন, মেনিনজাইটিস (মস্তিষ্কের ঝিল্লিতে প্রদাহজনিত সমস্যা) ধরা পড়ল তাঁর। মো যদিও এই অসুখের ধকল কাটিয়ে উঠলেন, কিন্তু শারীরিক বৈকল্য দেখা দিল।শরৎকালে একদিন শিশু মোকে একটি ভুট্টার ঝুড়িতে রাখলেন মা। তাঁর মধ্যে খুশির একটা ভাব চলে এল। সেই থেকে মোকে ওই ঝুড়িতে রাখতে শুরু করলেন তিনি। আর মোও দিন দিন ঝুড়িতে থাকায় অভ্যস্ত হয়ে উঠলেন। চাকার ওপর বসানো ঝুড়িটি মোকে নিয়ে গড়গড়িয়ে চলে। অরেঞ্জ অনলাইন।