১৬০০ কোটি রুপির সম্পদ দখলের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও তাঁর ছেলে রাহুল গান্ধীর বিরুদ্ধে এক হাজার ৬০০ কোটি রুপি মূল্যের সম্পদ দখলের অভিযোগ উঠেছে। বিরোধী দল জনতা পার্টির সভাপতি সুব্রামানিয়ান স্বামী গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।সম্মেলনে সুব্রামানিয়ান স্বামী বলেন, ভুয়া কোম্পানি পরিচালনা এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার অপব্যবহার করেছেন সোনিয়া-রাহুল। তাঁরা দুজন যৌথভাবে ইয়ং ইন্ডিয়ান নামের একটি কোম্পানির ৭৬ শতাংশের মালিক হয়েছেন।স্বামী অভিযোগ করেন, ২০০৮ সালের লোকসভা নির্বাচনে মনোনয়ন দাখিল করার আগে নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় রাহুল ওই কোম্পানির মালিকানার বিষয়টি উল্লেখ করেননি। টাইমস অব ইন্ডিয়া।