১৭ পুলিশের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দেরাদুনে কথিত বন্দুকযুদ্ধে এক এমবিএ শিক্ষার্থীকে হত্যার দায়ে ১৭ জন পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার দিল্লির একটি আদালত এই রায় দেন৷ খবর টাইমস অব ইন্ডিয়ার।
২০০৯ সালে দেরাদুনে সাজানো বন্দুকযুদ্ধে ২২ বছর বয়সী এমবিএ শিক্ষার্থী রণবীরকে হত্যা করা হয়। গত শুক্রবার সিবিআই আদালতের বিশেষ বিচারক জে পি এস মালিক উত্তরাখন্ডের ১৮ জন পুলিশকে দোষী সাব্যস্ত করেন।
আদালতে সাতজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তাঁরা হলেন পরিদর্শক সন্তোষ জেসওয়াল, উপপরিদর্শক গোপাল দত্ত ভাট, রাজেশ বিশত, নীরাজ কুমার, নিতিন চৌহান এবং চন্দ্র মোহন। বাকি ১০ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়।
সাজানো বন্দুকযুদ্ধের মামলায় সিবিআই ১৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন৷
উত্তর প্রদেশের গাজিয়াবাদের শিক্ষার্থী রণবীরকে হত্যার অভিযোগে এসব পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়৷ রণবীর অপরাধমূলক কর্মকাণ্ডের চেষ্টা করছে, এমন অভিযোগে পুলিশ ২০০৯ সালে সাজানো বন্দুকযুদ্ধে তাঁকে হত্যা করে৷