১৭ প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলে গত রোববার রাতে শক্তিশালী ঘূর্ণিঝড়ে ১৭ ব্যক্তির প্রাণহানি হয়েছে। জরুরি বিভাগের কর্মকর্তারা গতকাল সোমবার এ খবর দিয়েছেন। আরাকানসাস রাজ্যের ভেলোনিয়া শহরের মেয়র জেমস ফায়ারস্টোন বলেন, বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় রোববার রাতভর অভিযান চালিয়েছেন উদ্ধারকর্মীরা। ফকনার এলাকায় ১০ জনসহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড়ে অনেক ভবন ও বাড়িঘর মাটিতে মিশে গেছে। এএফপি।