প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপহূত হওয়ার সময় সে ছিল মাত্র ছয় মাসের শিশু। পেরুর শাইনিং পাথ বিদ্রোহীদের হাতে অপহূত শিশুটি দীর্ঘ ১৭ বছর পর গত বুধবার মায়ের কোলে ফিরে এসেছে। দেশটির সেনাবাহিনী এ কথা জানিয়েছে। মায়ের কোলে ফিরে আসা সেই তরুণের মা মারিয়া ভার্জাস বলেন, ১৯৯৬ সালের ৩০ আগস্ট তাঁর সন্তান ভিকাতান এলাকা থেকে অপহূত হয়। ওই এলাকায় তখন বিদ্রোহীরা অভিযান চালিয়েছিল। ছেলেটি জানায়, ৪ জানুয়ারি সে বিদ্রোহীদের ক্যাম্প থেকে পালিয়ে একটি সেনা টহল দলের কাছে আসে। এএফপি।