১৭ বছর পর নিখোঁজ ডুবুরির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সীমান্তবর্তী তাহো হ্রদে ১৭ বছর আগে নিখোঁজ হওয়া এক ডুবুরির লাশ অবিকৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।গত ২২ জুলাই ডুবুরিরা ওই হ্রদের তলদেশে ২৭০ ফুট উঁচু একটি গ্রানাইটের চূড়ায় অনুসন্ধান চালানোর সময় ডোনাল্ড ক্রিস্টোফার ওয়াইডেকার নামের ওই ডুবুরির লাশ শনাক্ত করে। এর চার দিন পর মৃতদেহটি উদ্ধার করা হয়।১৯৯৪ সালের ১০ জুলাই ওয়াইডেকার তাহো হ্রদের শীতল পানিতে নিখোঁজ হন। ধারণা করা হচ্ছে, ডুব দেওয়ার সরঞ্জামের ত্রুটির কারণে তাঁর মৃত্যু হয়। গভীরতার দিক থেকে যুক্তরাষ্ট্রের তাহো হ্রদের অবস্থান দ্বিতীয়। এর গভীরতা এক হাজার ৬৬৫ ফুট।এল ডরেডো কাউন্টি শেরিফের মুখপাত্র জিম বায়ার্স বলেন, ‘ওয়াইডেকার পাথরের ফাঁকে আটকে ছিলেন বা পাথরের নিচে চলে গিয়েছিলেন। এ কারণে আমরা কখনোই তাঁকে খুঁজে পাইনি।’ তিনি বলেন, উদ্ধারের সময় ওয়াইডেকারের শরীরে ডুব দেওয়ার সরঞ্জামও ছিল। কর্তৃপক্ষ দূরনিয়ন্ত্রিত একটি ছোট ডুবোজাহাজের সাহায্যে ওয়াইডেকারের লাশের অবস্থানস্থল চিহ্নিত করে এবং লাশ বের করে আনে। মৃত্যুর কারণ খুঁজে বের করতে তাঁর লাশের ময়নাতদন্তও করা হয়েছে। জিম বায়ার্স বলেন, ওয়াইডেকার ওয়েটস্যুট পরা ছিলেন। এ কারণে তাঁর লাশ বাইরের উপাদান থেকে সংরক্ষিত ছিল এবং পচে যায়নি। রয়টার্স।