প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ১৭ মাসে প্রথমবার পরস্পর শুভেচ্ছা বিনিময় করলেন ভারত ও পাকিস্তানের দুই নেতা। গত বৃহস্পতিবার কাজাখস্তানের রাজধানী আসতানায় সাংহাই করপোরেশন অর্গানাইজেশনের সম্মেলনের উদ্বোধনী দিনে মুখোমুখি হন নরেন্দ্র মোদি ও নওয়াজ শরিফ। তাঁরা করমর্দন করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। ২০১৫ সালের ডিসেম্বরে প্যারিসে জলবায়ু সম্মেলনে সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন ভারত ও পাকিস্তানের দুই প্রধানমন্ত্রী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, অস্ত্রোপচারের পর নওয়াজের শারীরিক অবস্থার খোঁজ নেন নরেন্দ্র মোদি।