১৮ নৌযান ফেরত পাঠিয়েছে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়া ২০১৩ সালের সেপ্টেম্বরে রক্ষণশীল সরকার ক্ষমতায় আসার পর থেকে বিদেশি আশ্রয়প্রার্থীদের বহনকারী ১৮টি নৌযানের গতিরোধ করেছে। দেশটির একজন কর্মকর্তা গতকাল সোমবার এ কথা জানান। খবর এএফপির।
অস্ট্রেলিয়ার কঠোর অভিবাসন নীতি অনুযায়ী নৌপথে আসা আশ্রয়প্রার্থীদের প্রশান্ত মহাসাগরের আশ্রয়শিবিরে পাঠানো হয়। নৌযানগুলোর অবস্থা ভালো থাকলে সেগুলো সাগরেই ফিরিয়ে দেওয়া হয় বা তাদের নিজ দেশে পৌঁছে দেওয়া হয়। গত জানুয়ারি মাসে দেশটির সরকার জানায়, ১৫টি নৌযানকে বিভিন্নভাবে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে কিছু নৌযান শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় ফিরিয়ে দেওয়া হয়। গতকাল অস্ট্রেলিয়ার মানবপাচার বিরোধী অভিযানের কমান্ডার মেজর জেনারেল অ্যান্ড্রু বট্রেল বলেন, সংখ্যাটি এখন ১৮ তে উঠেছে।