প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণে একটি খামারবাড়ি থেকে গতকাল শুক্রবার ১৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনীর পোশাক পরে কিছু দুর্বৃত্ত কয়েক ঘণ্টা আগে তাদের অপহরণ করেছিল। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন উপজাতীয় নেতা, চার পুলিশ সদস্য ও একজন মেজর পদমর্যাদার সেনাসদস্য রয়েছেন। নিহত ব্যক্তিদের সবার মাথা ও বুকে গুলির চিহ্ন আছে। অপহরণকালে সেনাসদস্যদের পোশাক পরা দুর্বৃত্তরা পরিবারের সদস্যদের জানিয়েছিল, একটি বিশেষ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের নেওয়া হচ্ছে। এএফপি