প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেপালে নিখোঁজ যাত্রীবাহী উড়োজাহাজটির সন্ধান মিলেছে। গতকাল সোমবার পাহাড়ি এলাকায় তুষারাবৃত উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে আরোহীদের ১৮ জনেরই মৃত্যু হয়েছে। নেপালে প্রায়ই উড়োজাহাজ দুর্ঘটনা ঘটে থাকে। সর্বশেষ এই ঘটনা আন্তর্জাতিকভাবে কালো তালিকাভুক্ত দেশটির বিমান সংস্থার নাজুক অবস্থাকে আবারও সামনে নিয়ে এসেছে। ১৫ জন যাত্রী ও তিনজন কর্মী নিয়ে গত রোববার উড্ডয়নের ১৫ মিনিট পরই নেপাল এয়ারলাইনসের উড়োজাহাজটি নিখোঁজ হয়। এএফপি।