১৮টি কেন্দ্রে আবার ভোট নেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কায় সহিসংতার কারণে বাতিল হওয়া ১৮টি কেন্দ্রে আবার পার্লামেন্ট নির্বাচনের ভোট নেওয়া হবে। গতকাল রোববার দেশটির কর্মকর্তারা এ কথা জানান।ভীতি প্রদর্শন ও সহিংসতার অভিযোগে গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার দুটি নির্বাচনী জেলার ১৮টি কেন্দ্রের ভোট বাতিল করে দেশটির নির্বাচনী দপ্তর। এদিকে এখনো ৪৫টি আসনের নির্বাচনের ফল ঘোষণা করা হয়নি। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি নির্বাচনের চূড়ান্ত ফলাফল।জেলার এক কর্মকর্তা জানান, বাতিল হওয়া কেন্দ্রে ২০ এপ্রিল ভোট হবে। ওই দিনই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে, যাতে আগের সূচি অনুযায়ী ২২ এপ্রিল নতুন পার্লামেন্ট গঠন করা যায়।২২৫ আসনের পার্লামেন্টে প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ক্ষমতাসীন দল ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স (ইউএফপিএ) অর্ধেকের বেশি ১১৭টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। গত বছর তামিল টাইগার বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে সরকারি বাহিনীর জয়ের পর শ্রীলঙ্কায় এটাই ছিল প্রথম পার্লামেন্ট নির্বাচন। এএফপি।