১৯৬৭-র সীমান্তে ফেরা কোনোভাবেই সম্ভব নয়: নেতানিয়াহু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবার বলেছেন, ফিলিস্তিনের সঙ্গে শান্তি স্থাপনে তাঁর দেশের পক্ষে ১৯৬৭ সালের সীমান্তে ফিরে যাওয়া কোনোভাবেই সম্ভব হবে না। গত সোমবার রাতে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রে ইহুদিপন্থী লবি ‘আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি’র (এআইপিএসি) সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি মঙ্গলবার রাতে মার্কিন কংগ্রেসে ইসরায়েলের ভবিষ্যৎ শান্তি পরিকল্পনার একটি খসড়া চিত্র তুলে ধরবেন বলেও ঘোষণা দেন। এএফপি ও বিবিসি।