১৯৭০-এর দশকের ভুলের মূল্য দিচ্ছে পাকিস্তান: ব্লেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, ১৯৭০-এর দশকে রাজনীতির সঙ্গে ধর্ম মিশিয়ে এবং সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিয়ে পাকিস্তান যে ভুল করেছিল, তার চড়া মূল্য এখন তাদের দিতে হচ্ছে।একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে টনি ব্লেয়ার বলেন, ‘আমি মনে করি, রাজনীতির সঙ্গে ধর্মকে জড়িয়ে এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলে ভুল করেছিল পাকিস্তান। অনেক ক্ষেত্রে ওই সব ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান এখন সন্ত্রাসবাদের বড় উৎস। ১৯৭০-এর দশকের সেই ভুলের চড়া মূল্য এখন পাকিস্তানকে দিতে হচ্ছে।’সন্ত্রাসবাদে ছড়িয়ে দিতে পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআইয়ের ভূমিকা এবং জঙ্গি সংগঠন হাক্কানির সঙ্গে এই গোয়েন্দা সংস্থাটির যোগাযোগের বিষয়ে জানতে চাওয়া হয় টনি ব্লেয়ারের কাছে।সম্প্রতি কাবুলে মার্কিন দূতাবাস ও ন্যাটো সদর দপ্তরে হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন হাক্কানিকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। এখন যুক্তরাষ্ট্রকে হাক্কানির পিছু ধাওয়া করা উচিত কি না—জানতে চাওয়া হলে টনি ব্লেয়ার বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রকেই সিদ্ধান্ত নিতে হবে।ব্লেয়ার আরও বলেন, ‘পাকিস্তান যদি হাক্কানিকে সহযোগিতা করে থাকে, তাহলে এর মধ্যমে তারা শুধু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আফগানিস্তান বা ভারতের ক্ষতি করবে না। এর মাধ্যমে তারা নিজেদের পরিবেশকেও কলুষিত করে ফেলবে।’ পিটিআই।