১৯৮৮-এর ব্যর্থ অভ্যুত্থানের স্মরণ অনুষ্ঠানে সু চি
মিয়ানমারের ব্যর্থ গণতান্ত্রিক অভ্যুত্থানের ২৩তম বার্ষিকী ছিল গতকাল ৮ আগস্ট সোমবার। এ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি।সামরিক শাসন উ ৎ খাতের লক্ষ্যে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলন শুরু হয় ১৯৮৮ সালের ৮ আগস্ট থেকে। এরপর আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে, অংশ নিতে থাকে সর্বস্তরের মানুষ। কয়েক মাসের মধ্যে আন্দোলনকারীদের ওপর নির্যাতন শুরু করে সামরিক জান্তা। নিহত হয় প্রায় তিন হাজার মানুষ। ওই আন্দোলনের মাধ্যমেই জাতীয় নেতায় পরিণত হন সু চি।ওই অভুত্থানের স্মরণে ইয়াঙ্গুনের একটি বৌদ্ধ ভিক্ষু আশ্রমে গতকাল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দেন সু চিসহ চার শতাধিক আমন্ত্রিত অতিথি।আশ্রমের অতিথি বইয়ে সু চি লেখেন, ‘আমি মনে করি, যা ঘটেছিল আপনাদের মতো আমিও তা ভুলিনি।’ সবার সঙ্গে এক মিনিট নীরবতা পালন করেন শান্তিতে নোবেলজয়ী সু চি। এরপর তিনি ভিক্ষুদের হাতে তুলে দেন গাউন।১৯৮৮ সালে বিক্ষোভ শুরু হওয়ার আগ পর্যন্ত সু চি লন্ডনে ছিলেন। কিন্তু দেশে মা অসুস্থ হয়ে যাওয়ায় তাঁর শুশ্রূষা করতে তিনি দেশে ফেরেন। ইতিমধ্যে আন্দোলন দানা বেঁধে উঠতে থাকে। অনিচ্ছা সত্ত্বেও তিনি আর নিজেকে সাধারণ মানুষের আন্দোলনের বাইরে রাখতে পারলেন না। হাতে তুলে নিলেন আন্দোলনের নেতৃত্ব। সু চির জনপ্রিয়তা অল্প দিনের মধ্যে তুঙ্গে পৌঁছে যায়। এতে ভয় ধরে যায় সামরিক জান্তার বুকে। ১৮৮৯ সালেই সু চিকে গৃহবন্দী করা হয়। এএফপি।