প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়-পরিজনদের সম্পত্তির পরিমাণ ২০ কোটি রুপি ছাড়িয়েছে। গত মঙ্গলবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম দেব এ দাবি করেন। তিনি মমতার পরিবারের সদস্যদের সম্পত্তি কেনার ১৪টি দলিলের কপিসহ অন্যান্য কাগজপত্রও দেখান। এসব সম্পত্তি কেনা হয়েছে আলিপুর, চেতলা ও কালীঘাট অঞ্চলে। কলকাতা প্রতিনিধি।