২০ জনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার বোর্নো রাজ্যে জঙ্গি সংগঠন বোকো হারাম বলে সন্দেহভাজন জঙ্গিরা অন্তত ২০ ব্যক্তিকে হত্যা করেছে। নিহত ব্যক্তিরা সবাই বোকো হারামের বিরুদ্ধে রুখে দাঁড়ানো পাহারা দলের সদস্য। রোববার ও সোমবার দুটি আলাদা হামলায় ওই ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন। রোববার সামরিক ইউনিফর্মের ছদ্মবেশে একদল ব্যক্তি বামা এলাকায় একটি পাহারা দলের বৈঠকে গুলি চালিয়ে ১৪ জনকে হত্যা করে। সোমবার রাতে হত্যার অন্য ঘটনাটি ঘটে দামাসাক গ্রামে। বিবিসি।