২০ বছর ঘরে তালাবদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের এক নারী টানা ২০ বছর গৃহবন্দী ছিলেন। এই দীর্ঘ সময়ে বাইরের বিশ্ব থেকে তিনি ছিলেন সম্পূর্ণ বিচ্ছিন্ন। এমনকি কারও সঙ্গে কথা পর্যন্ত বলতে পারেননি তিনি। সম্প্রতি পুলিশ তাঁকে উদ্ধার করেছে।পুলিশ গত শুক্রবার জানিয়েছে, পারানা প্রদেশের ম্যারিলুজ শহরে এ ঘটনা ঘটেছে। ওই নারীকে তাঁর সঙ্গী বন্দী করে রেখেছিলেন। তাকে দিয়ে ঘরের সব কাজ করানো হয়েছে। নারীর বয়স ৪৫ বছর এবং তাঁর সঙ্গীর বয়স ৬০ বছর। এনডিটিভি অনলাইন।