২০ মুসলিম নেতা লোকসভায়
লোকসভায় এবার ২০ জন মুসলিম নেতা সাংসদ নির্বাচন হয়েছেন। ৫৪৩ আসনের লোকসভায় গতবার এই সংখ্যা ছিল ৩০। এবারের সংসদ নির্বাচনে ২০ সদস্যের মধ্যে পশ্চিমবঙ্গ থেকেই নির্বাচিত হয়েছেন সাতজন। এ ছাড়া জম্মু-কাশ্মীর ও বিহার থেকে নির্বাচিত হয়েছেন চারজন করে, মোট আটজন।
ভারতের স্বাধীনতার পর এই প্রথম জনসংখ্যার দিক থেকে বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশ থেকে একজনও মুসলিম সাংসদ নির্বাচিত হতে পারেননি। উত্তর প্রদেশে লোকসভার আসন আছে ৮০টি। মহারাষ্ট্রে অনেক মুসলিম বসবাস করলেও সেখান থেকেও কেউ নির্বাচিত হননি। ১৬তম নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিজেপিতে কোনো মুসলিম সাংসদ নেই। তাদের সমর্থিত প্রার্থীরা জিততে পারেননি। বিহারের ভাগলপুরে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন শাহনেওয়াজ খান। কিন্তু তিনি নির্বাচিত হতে পারেননি।
এদিকে লোকসভার ইতিহাসে এবারই সবচেয়ে বেশি ৬১ জন নারী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সর্বশেষ লোকসভায় এ সংখ্যা ছিল ৫৯ জন।