২০০৬ সালের পর স্থানীয় নির্বাচনে ভোট দিল ফিলিস্তিনিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনের পশ্চিম তীরের বাসিন্দারা গতকাল শনিবার স্থানীয় নির্বাচনে ভোট দিয়েছেন। ২০০৬ সালের পর এই প্রথম স্থানীয় বাসিন্দারা কোনো নির্বাচনে ভোট দিলেন। ফিলিস্তিনের কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) জানায়, গতকাল সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ৩৪০টি কেন্দ্রে ভোট নেওয়া হয়। এতে পাঁচ লাখেরও বেশি মানুষ ভোট দিয়েছেন। ভোটগ্রহণ প্রক্রিয়া কিছুটা ধীর হলেও কেন্দ্র খোলার পর থেকেই ভোটাররা ভোট দিয়েছেন। সর্বশেষ ২০০৬ সালে ফিলিস্তিনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে হামাস জয়ী হয়। এএফপি।