২০১৩ অস্ট্রেলিয়ার সবচেয়ে উষ্ণ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে ২০১৩ সাল ছিল অস্ট্রেলিয়ার উষ্ণতম বছর। গতকাল শুক্রবার দেশটির আবহাওয়া ব্যুরো এ তথ্য জানায়।
গত বছর অস্ট্রেলিয়ায় সবচেয়ে দীর্ঘ সময় ধরে গরম আবহাওয়া বিরাজ করে। ফলে সিডনির কাছের এলাকাসহ বিস্তীর্ণ অঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ে। আবহাওয়া ব্যুরোর বার্ষিক প্রতিবেদনে বলা হয়, ১৯১০
সালে রেকর্ড সংরক্ষণ শুরু করার পর থেকে গত বছর ছিল অস্ট্রেলিয়ার উষ্ণতম বছর। ২০১২ সালের সেপ্টেম্বর থেকে দেশটিতে গড় তাপমাত্রা ছিল সবচেয়ে বেশি।
প্রতিবেদনে আরও বলা হয়, অস্ট্রেলিয়ায় ২০১২-১৩ সালের গ্রীষঞ্চকাল ছিল রেকর্ডের দিক থেকে সবচেয়ে উষ্ণতম। তাপমাত্রার দিক থেকে বসন্তকালও ছিল উষ্ণতম। গত বছরের শীতকালে ১৯৬৮ সাল থেকে
সবচেয়ে কম শীত পড়ে। গত বছর অস্ট্রেলিয়ার বার্ষিক তাপমাত্রা আগের যেকোনো বছরের তুলনায় গড়ে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসের ওপর ছিল। এএফপি।