২০১৩ সালে ১০৮ সাংবাদিক হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৩ সালে বিশ্বজুড়ে দায়িত্ব পালন করতে গিয়ে ১০৮ জনের মতো সাংবাদিক ও অন্য গণমাধ্যমকর্মী হত্যার শিকার হয়েছেন। গত বছর সিরিয়া ছিল সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়ংকর দেশ।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টস (আইএফজে) গতকাল মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছে। ২০১২ সালের চেয়ে ২০১৩ সালে সাংবাদিক হত্যার ঘটনা ১০ শতাংশ কমেছে। তবে আইএফজে বলেছে, ‘রক্তগঙ্গা থামাতে’ সরকারগুলোর আরও অনেক কিছু করার রয়েছে। সহিংসতার মাত্রা এখনো অনেক অগ্রহণযোগ্য। এএফপি।