২০১৪ সালে অনুষ্ঠেয় গণভোট নিয়ে এখন থেকে চলছে প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে ২০১৪ সালে অনুষ্ঠেয় গণভোট নিয়ে ‘হ্যাঁ পক্ষ’ ও ‘না পক্ষের’ প্রচার-প্রচারণা অব্যাহত রয়েছে। যুক্তরাজ্যের সঙ্গে থাকার পক্ষপাতী ‘বেটার টুগেদার’ সংগঠনের নেতা অ্যালিস্টার ডার্লিং এবং স্বাধীনতাকামী ‘ইয়েস’ সংগঠনের নেতা ব্লেয়ার জেনকিন্স নিজ নিজ পক্ষে যুক্তি তুলে ধরছেন।যুক্তরাজ্য ও স্কটল্যান্ড কর্তৃপক্ষ ওই গণভোটের ব্যাপারে ইতিমধ্যে একমত হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যামন্ড এডিনবরায় একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেছেন। চুক্তি অনুযায়ী, ২০১৪ সালের মধ্যেই ওই গণভোট অনুষ্ঠিত হবে। এতে স্কটল্যান্ডের ১৬ ও ১৭ বছর বয়সী নাগরিকেরা অংশ নিতে পারবে। একটি মাত্র প্রশ্নে (হ্যাঁ/না) ওই গণভোট হবে।অ্যালিস্টার ডার্লিং বলেন, স্কটল্যান্ড স্বাধীন হলে এর নিজস্ব অর্থনৈতিক নিয়ন্ত্রণব্যবস্থা থাকবে। কিন্তু কর ও রাষ্ট্রীয় ব্যয়ের ক্ষেত্রে স্কটল্যান্ডকে যুক্তরাজ্যের অনুমোদন নিতে হবে। এটি আসলে স্বাধীনতা নয়, বরং নতুন অনিশ্চয়তায় প্রবেশ। বিবিসি।