২০১৪ হতে পারে সাফল্যের বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ২০১৪ সাল হতে পারে যুক্তরাষ্ট্রের ‘অন্যতম সাফল্যের বছর’৷ দীর্ঘ অর্থনৈতিক মন্দা ও ধীরগতির পুনরুদ্ধার পর্ব কাটিয়ে ওয়াশিংটন এই সাফল্য অর্জন করতে পারে ৷
গত শুক্রবার বার্ষিক শেষ সংবাদ সম্মেলনে ওবামা এই আশাবাদ ব্যক্ত করেন৷ একই সংবাদ সম্মেলনে অভিবাসন আইন সংস্কার, স্বাস্থ্যসেবা সংস্কার ও গোপন নজরদারির ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি৷
২০১১ সালের পর জুলাই-সেপ্টেম্বর মেয়াদে এবারই সবচেয়ে দ্রুতগতিতে প্রবৃদ্ধি অর্জন করেছে যুক্তরাষ্ট্র, যা ছিল ৪ দশমিক ১ শতাংশ৷ এই গিত ছিল আশাতীত৷ দেশটির বাণিজ্য বিভাগ গত শুক্রবার এই তথ্য প্রকাশ করে৷ এর পর পর প্রেসিডেন্ট ওবামা বার্ষিক সংবাদ সম্মেলনে আগামী বছর নিয়ে আশাবাদ ব্যক্ত করেন৷ বর্তমানে যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম, শেয়ারবাজারও বেশ ভালো অবস্থায় রয়েছে৷ এসব বিষয় অবশ্য ওবামা তঁার ভাষণে উল্লেখ করেননি৷
২০১৩ সাল আপনার ক্ষমতার মেয়াদের মধ্যে সবচেয়ে বাজে বছর কি না, এমন প্রশ্নের জবাবে ওবামা হাসতে হাসতে বলেন, ‘আমি বিষয়টি এভাবে ভাবি না৷’ ওবামার পঁাচ বছরের দায়িত্ব পালনের সময় তঁার জনপ্রিয়তা সবচেয়ে কমে গেছে বা তঁার কাছাকাছি পেঁৗছেছে৷ অস্ত্র নিয়ন্ত্রণ আইন, স্বাস্থ্যসেবা সংস্কার আইন, অভিবাসনব্যবস্থা সংস্কারসহ বিভিন্ন কারণে ওবামার জনপ্রিয়তা এ বছর বেশ কমেছে৷ এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আপনারা যদি জরিপকে মাপকাঠি ধরেন ধরতে পারেন৷ তবে আমাকে নিয়ে জরিপে অনেক উত্থান-পতন রয়েছে৷’
অভিবাসনব্যবস্থা সংস্কার বিষয়ে ওবামা বলেন, নতুন বছরে একটি সমন্বিত অভিবাসনব্যবস্থা সংস্কার আইনের বিষয়ে সাফল্য আসবে৷ প্রতিনিধি পরিষদ ইঙ্গিত দিয়েছে, চলতি বছরে সম্ভব না হলে নতুন বছরের শুরুর দিকে এ ব্যাপারে আইন প্রণয়নের সক্রিয় উদ্যোগ নেওয়া হবে৷ যুক্তরাষ্ট্রে বর্তমানে এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছে৷
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠ দল রিপাবলিকান পার্টি ওবামার স্বাস্থ্যসেবা আইন ঠেকিয়ে দেওয়ায় হতাশা ব্যক্ত করেন প্রেসিডেন্ট ওবামা৷ তবে ইতিমধ্যে লাখ লাখ মানুষ স্বাস্থ্যবিমা নিতে যাচ্ছেন উল্লেখ করে সন্তোষ প্রকাশ করে তিনি৷ মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) গোপন নজরদারি সম্পর্কে ওবামা বলেন, বিষয়টি মার্কিন জনগণের একটি অংশের ‘আস্থাহীনতা সৃষ্টি করেছে’৷ তারা ভাবছে, তাদের ব্যক্তিগত গোপনীয়তা আর নেই৷ প্রেসিডেন্ট জানান, আগামী মাসেই এ িবষয়ে একটি সুন্দর সুনির্দিষ্ট বিবৃতি দিতে পারবেন তিনি৷ তিনি বলেন, ‘আিম বিশ্বাস করি, জনগণের হারানো আস্থা আমরা ফিরিয়ে আনতে সক্ষম হব৷’
কয়েক দিন আগেই মার্কিন প্রেসিডেন্টের কয়েকজন উপদেষ্টাকে নিয়ে গঠিত প্যানেল গোপন নজরদারি সীমিত করতে এনএসএর প্রতি আহ্বান জানায়৷ তার আগে মার্কিন একটি আদালত গোপন নজরদারিকে ‘অসাংবিধানিক’ বলে রুল জারি করেন৷
হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন শেষ করে অবকাশ যাপনের জন্য পরিবারসহ হাওয়াই রওনা দেন ওবামা৷ এপি ও ডেট্রয়েট নিউজ৷