২০২০ সাল নাগাদ গাজা বাসের অযোগ্য হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, আগামী ২০২০ সাল নাগাদ ফিলিস্তিনের গাজা এলাকা পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে। গত বছরের ইসরায়েলি হামলার কারণে গাজার অবকাঠামো পুরোপুরি ভেঙে পড়ে। ওই সামরিক অভিযানে হামাসশাসিত ভূখণ্ডটির পাঁচ লাখ মানুষ বাস্তুহারা হয়। খবর আল জাজিরার।
জাতিসংঘ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের ওই দুই মাসের হামলায় গাজার মধ্যবিত্ত শ্রেণির অস্তিত্ব প্রায় লোপ পেয়েছে। এর ফলে প্রায় পুরো জনগোষ্ঠী মানবিক সাহায্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে।
ইতিমধ্যে ইসরায়েলি অবরোধের শিকার গাজার জিডিপির প্রবৃদ্ধি গত বছর ১৫ শতাংশ কমেছে। বেকারত্ব সর্বোচ্চ ৪৪ শতাংশে উঠেছে। ৭২ শতাংশ পরিবার ভুগছে খাদ্য নিরাপত্তাহীনতায়।
প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি হামলা গাজার উৎপাদন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।