২০৫০ সালে জনসংখ্যা হবে ৯৭০ কোটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের জনসংখ্যা বর্তমানের প্রায় ৭১০ কোটি থেকে বেড়ে ২০৫০ সালে ৯৭০ কোটিতে দাঁড়াবে। গত মঙ্গলবার প্রকাশিত ফরাসি এক গবেষণা প্রতিবেদনে এ আভাস দেওয়া হয়েছে।
ফ্রেঞ্চ ইনস্টিটিউট অব ডেমোগ্রাফিক স্টাডিজের (ইনেড) দ্বিবার্ষিক ওই প্রতিবেদনে বলা হয়, এই শতাব্দীর শেষে পৃথিবীর লোকসংখ্যা এক হাজার কোটি থেকে এক হাজার ১০০ কোটি হতে পারে।
ইনেড আরও বলেছে, উঁচু বৃদ্ধির হারের কারণে ২০৫০ সালে পৃথিবীর মোট জনসংখ্যার এক-চতুর্থাংশ লোক বসবাস করবে আফ্রিকায়। যুক্তরাষ্ট্রের লোকসংখ্যা তখন ১০০ কোটি ছাড়িয়ে যাবে। এশিয়ার লোকসংখ্যা বর্তমানের ৪৩০ কোটি থেকে বেড়ে হবে অন্তত ৫২০ কোটি। বর্তমানে বিশ্বে চীনের লোকসংখ্যা সবচেয়ে বেশি, ১৩০ কোটি। এরপর রয়েছে ১২০ কোটির দেশ ভারত। ২০৫০ সালে চীনকে টপকে যাবে ভারত। তখন ভারতের জনসংখ্যা হবে ১৬০ কোটি। দ্য টেলিগ্রাফ।