প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কে সিগারেট কিনতে চাইলে কোনো তরুণ কিংবা তরুণীর ন্যূনতম ২১ বছর হতে হবে৷ গত রোববার এ-সংক্রান্ত নতুন আইন কার্যকর হয়েছে৷ আইনটি সই করা হয়েছিল গত বছরের ১৯ নভেম্বর৷ আগে সিগারেট কেনার ন্যূনতম বয়স ছিল ১৮ বছর৷ নিউইয়র্কের বাসিন্দারা নতুন এ আইনকে সাধুবাদ জানিয়েছেন৷ ইতিমধ্যে সিগারেটের দোকানগুলোতে ঝোলানো হয়েছে, ‘২১ বছরের কম বয়সীদের জন্য কোনো সিগারেট নয়৷’ সিগারেট কিনতে তরুণ-তরুণীদের বয়স প্রমাণে বৈধ পরিচয়পত্র দেখাতে হয়৷ ২০০২ সালে নিউইয়র্কে প্রাপ্তবয়স্ক ধূমপায়ী ছিলেন ২১ দশমিক ৫ শতাংশ৷ ২০১১ সালে তা কমে দাঁড়ায় ১৪ দশমিক ৮ শতাংশ৷ এএফপি৷