প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের সীমান্ত নিরাপত্তা বাহিনীর ২১ সদস্যকে হত্যা করেছে বন্দুকধারীরা। লিবিয়ার সঙ্গে মিসরের সীমান্তের কাছে গত শনিবার এ ঘটনা ঘটে। নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, এই এলাকাটি জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। এই জঙ্গিরা কায়রোর সরকারকে উৎখাত করতে চায়। কর্মকর্তারা জানান, হামলাকারীরা ছিল চোরাকারবারি।তবে সেনাবাহিনীর এক মুখপাত্র তাঁর ফেসবুকে লিখেছেন, এই হামলার নেপথ্যে রয়েছে ‘সন্ত্রাসীরা’। ওই স্থানে রকেটচালিত গ্রেনেড হামলায় একটি অস্ত্রাগার বিধ্বস্ত হয়। এতে ২১ সেনা নিহত ও চারজন আহত হন। নিরাপত্তা কর্মকর্তারা জানান, ওয়াদি আল গাদিদ নামক এলাকায় নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে
দুজন চোরাকারবারিও নিহত হয়। রয়টার্স