২৩ শতাংশ পুরুষই ধর্ষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএফপি
এএফপি

জাতিসংঘের এক জরিপভিত্তিক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার কয়েকটি দেশে ২৩ শতাংশ পুরুষ নারীদের ধর্ষণ করেছেন বলে স্বীকার করেছেন।
চীন, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, কম্বোডিয়া ও পাপুয়া নিউগিনির ১০ হাজার পুরুষ এই জরিপে অংশ নেন। নারীদের ওপর সহিংসতার স্বরূপ উদ্ঘাটনে এবারই প্রথম একাধিক দেশের ওপর জরিপ করে জাতিসংঘ।
ধর্ষণের কথা স্বীকার করা পুরুষদের প্রায় অর্ধেক বলেছেন, তাঁরা একাধিক নারীকে ধর্ষণ করেছেন। পাপুয়া নিউগিনির পুরুষদের ৬০ শতাংশ ধর্ষণ করেছেন। বাংলাদেশে এর হার ১০ শতাংশের কম। কম্বোডিয়া, চীন ও ইন্দোনেশিয়ায় হার ২০ থেকে ৫০ শতাংশ। বিবিসি।