২৪ ঘণ্টার জন্য আকাশে সৌরশক্তিচালিত বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইজারল্যান্ডে গতকাল বুধবার সৌরশক্তি-চালিত একটি বিমান পরীক্ষামূলকভাবে ওড়ানো হয়েছে। ডানায় স্থাপিত সোলার সেলে সঞ্চিত সৌরশক্তি দিয়ে বিমানটিকে রাতেও চালানো যায় কি না, তা এই পরীক্ষার লক্ষ্য। এটি সম্ভব হলে বিমানটিকে ২৪ ঘণ্টা চালানো যাবে।পশ্চিম সুইজারল্যান্ডের পেয়ার্ন বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করা এইচবি-এসআইএ নামের বিমানটির ওজন একটি সাধারণ পারিবারিক গাড়ির সমান হলেও ডানার বিস্তৃতি একটি বড় বিমানের মতোই। কারণ, এর ডানাতেই রয়েছে ১২ হাজার সোলার সেল। গতকাল বিকেলে বিমানটিকে সাড়ে আট হাজার মিটার উঁচুতে ওড়ানো হয়। তখন রোদের তেজ মরে আসবে বলে এটিকে সঞ্চিত সৌরশক্তি দিয়ে ধীরে ধীরে নামিয়ে আনার কথা। তা ঠিকমতো সম্পন্ন হলে মোট উড্ডয়ন সময় হবে ২৪ ঘণ্টা। গত সপ্তাহে এই পরীক্ষামূলক উড্ডয়ন চালানোর কথা ছিল। কিন্তু কারিগরি ত্রুটির কারণে তা স্থগিত করা হয়।ককপিটে ঢোকার আগে বিমানের পাইলট আন্দ্রে বোর্সবার্গ বলেন, এই পরীক্ষার সফলতার জন্য গোটা দল সাত বছর ধরে আবেগের সঙ্গে কাজ করে যাচ্ছে।পরীক্ষাটি যদি সফল হয়, তাহলে এটা হবে কোনো সৌর বিমানের সবচেয়ে দীর্ঘ পথ ও উচ্চতায় ভ্রমণ। বিবিসি।